ঢাকা | বঙ্গাব্দ

বন্দর পরিবহনে শৃঙ্খলা, মালিক-শ্রমিকের পাশে হারুন-সোহেল পরিষদ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
বন্দর পরিবহনে শৃঙ্খলা, মালিক-শ্রমিকের পাশে হারুন-সোহেল পরিষদ ছবির ক্যাপশন: হারুন-সোহেল পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে নেতৃবৃন্দ।
ad728


চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’-এর প্যানেল পরিচিতি সভা ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সংগঠনের সদস্যদের স্বার্থ সংরক্ষণ, শ্রমিকদের পেশাগত সমস্যা সমাধান, নিরাপদ কর্মপরিবেশ এবং বন্দরের পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করার অঙ্গীকার করেছেন প্যানেলের নেতারা।

সোমবার (১০ আগস্ট) নগরের গোসাইলডাঙ্গার ৪ নম্বর কে.ভি. দোভাষ লেইনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ইসহাক কোম্পানি।

আবু সাঈদ হারুন বলেন, বন্দরের পরিবহন খাতের সঙ্গে মালিক, কন্ট্রাক্টর ও শ্রমিকরা পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। দায়িত্ব পেলে শুধু মালিকদের নয়, শ্রমিকদের পেশাগত স্বার্থ ও সমস্যাকেও গুরুত্ব দেওয়া হবে। সুখে-দুঃখে সদস্যদের পাশে থেকে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’কে বিজয়ী করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ আলী নূর কোম্পানি, কো-চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, হাসান মানিক, হাজী জাহাঙ্গীর আলম রাজু, সিরাজ মিয়া কোম্পানি, আবদুল মজিদ কোম্পানি, আবদুল মান্নান, সালে জঙ্গি প্রদীপ ও বন্দর ক্যারিয়ারের সর্বাধিকারী মো. ফোরকান।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু তালেব সোহেল বলেন, ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’ সবসময় সংগঠনের সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে। ভবিষ্যতেও শ্রমিকদের ন্যায্য স্বার্থ, পেশাগত সমস্যা ও কর্মপরিবেশকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। পাশাপাশি মালিক-কন্ট্রাক্টর ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বন্দরের পরিবহন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-কন্ট্রাক্টরদের পাশাপাশি শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা, পেশাগত সমস্যা সমাধান ও পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

প্যানেল পরিচিতি সভা শেষে আনুষ্ঠানিকভাবে ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’-এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন (রেজি. নং চট্টঃ-৫৬৫) ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে এরই মধ্যে প্রার্থী ও প্যানেলগুলোর মধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : Insider News

কমেন্ট বক্স
অস্ত্র মামলা মাথায় নিয়ে চউকে পদোন্নতির দৌড়ে আলমগীর খান

অস্ত্র মামলা মাথায় নিয়ে চউকে পদোন্নতির দৌড়ে আলমগীর খান